দুই পক্ষের মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইয়াসিন আলী স্বপন (৩৫) নামের এক ব্যক্তি। তিনি ময়মনসিংহ নগরীর গন্দ্রপা এলাকার বাসিন্দা ও আনন্দ মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি এলাকায় একটি মুদি দোকান চালাতেন তিনি।বৃহস্পতিবার (০৮ মে) রাত ১০টার দিকে গন্দ্রপা মোড়ে স্বপনের দোকানের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ হত্যা মামলার বাদী সাদ্দাম হোসেনের সঙ্গে জামিনে থাকা আসামি দিলিপ, জুবাইল, হিরণসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। স্বপন তাদের বিরোধ থামিয়ে সাদ্দামকে নিরাপদে সরিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর দিলিপ ও তার সহযোগীরা ফিরে এসে স্বপনকে ধরে গন্দ্রপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে স্বপনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। স্বপনকে বাঁচাতে এগিয়ে গেলে তার চাচাতো ভাই আমীর মিয়াকেও ছুরিকাঘাত করা হয়।স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার (৯ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়। গুরুতর আহত আমীর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্বপনের পরিবার জানায়, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী, মা ও চার মেয়ে নিয়ে তার সংসার। স্বপনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসির ফল প্রকাশ কতদিনে জানালেন শিক্ষা উপদেষ্টা
এসএসসির ফল প্রকাশ কতদিনে জানালেন শিক্ষা উপদেষ্টা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. Read more

নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার Read more

সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট

সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আধাবেলা সুপ্রিম কোর্টে Read more

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত
গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫ নম্বর Read more

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে সড়ক অবরোধ
ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে সড়ক অবরোধ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সম্মান শেষ বর্ষের ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সকাল থেকে সড়ক Read more

বিমান বিধ্বস্ত: পেছানো হলো জাতীয় মৎস্য সপ্তাহ
বিমান বিধ্বস্ত: পেছানো হলো জাতীয় মৎস্য সপ্তাহ

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে মর্মান্তিক হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় মৎস্য সপ্তাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন