রাজশাহীর আমচাষিদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আম পাড়ার মৌসুম। বুধবার (৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করে এ তথ্য জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে বিষমুক্ত, নিরাপদ ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে চাষিদের জন্য জাতভিত্তিক সময়সূচি নির্ধারণ করা হয়।চূড়ান্ত সূচি অনুযায়ী, ১৫ মে থেকে গুটি জাতের আম পাড়া যাবে। এরপর ২০ মে গোপালভোগ, ২৫ মে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে হিমসাগর বা খিরসাপাত, ১০ জুন ল্যাংড়া, ১৫ জুন ফজলি ও আম্রপালি, ৫ জুলাই বারি আম-৪, ১০ জুলাই আশ্বিনা এবং ১৫ জুলাই গৌড়মতি আম নামাতে পারবেন চাষিরা। কাটিমন ও বারি-১১ জাতের আম পাওয়া যাবে সারা বছর।চলতি মৌসুমে রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। আর সম্ভাব্য বিক্রির পরিমাণ প্রায় ১ হাজার ৬৯৫ কোটি টাকা।জেলা প্রশাসক জানান, কোনো দুর্যোগ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে চাষিরা আগাম আম পাড়তে পারবেন।রাজশাহীর সুস্বাদু আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিতি পেয়েছে। এবারও গুণগত মান বজায় রেখে আম বাজারজাতের লক্ষ্যে প্রশাসন তৎপর রয়েছে।#এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল নগরবাসী
নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল নগরবাসী

রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। চড়া রয়েছে মাছ ও চালের বাজারও। তবে ব্রয়লার মুরগির দামে স্থিতিশীলতা দেখা গেছে।শুক্রবার (৪ Read more

ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন
ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

ভারতের নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের দিকে Read more

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) ইতালির রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। Read more

ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত

আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও, জামায়াত বলেছে এখনও জোটের দরজা Read more

নুরুল হক নুর ঢাকা মেডিকেলে
নুরুল হক নুর ঢাকা মেডিকেলে

ঢাকা বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক Read more

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন