গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক মডেল-অভিনেত্রীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন।এই ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে রাস রিসোর্টে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ২ নারী ও রিসোর্টের স্টাফসহ ১৮ জনকে আটক করে পুলিশ। ধর্ষণ মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন, বাবর ও আরেক অজ্ঞাত ব্যক্তিকে।অভিযোগে ওই নারী জানান, ঢাকার বাসা থেকে পরিচালক নাসির উদ্দিনের সঙ্গে গাড়িতে করে রাত সাড়ে তিনটার দিকে তিনি শ্রীপুরের রাস রিসোর্টে পৌঁছান। সেখানে গিয়ে কয়েকজনকে মদ পান করতে দেখেন। এরপর রুমে গিয়ে কাপড় পরিবর্তন করার পর পরিচালক নাসির, বাবর ও অচেনা এক ব্যক্তি তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন।’এসময় তারা আমার একটা আইফোন নিয়ে যায়। পরদিন সকালে গাড়িতে করে আমাকে ঢাকায় পৌঁছে দেয়া হয়। এরপর আমি বাসায় দুইদিন চিকিৎসা করে মিরপুর থানায় গেলে শ্রীপুর থানায় এসে মামলা করার পরামর্শ দেন। এরপর থানায় এসে ঘটনা জানালে মামলা হয়। আমি আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘আজকে এসিল্যান্ড স্যারের নেতৃত্বে অনৈতিক কাজে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজন নারী ও রিসোর্টের স্টাফসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী কোনো নারী অভিযোগ করলেই পুলিশ মামলা নেয় এবং স্বাস্থ্য পরীক্ষা করায়। অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তে প্রমাণ সাপেক্ষে আদালতে বিচার হবে।’তিনি আরও জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজা সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। Read more

হাদিকে গুলি: হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি
হাদিকে গুলি: হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা Read more

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ত্রিপুরা সরকারের
তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা ত্রিপুরা সরকারের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পানীয় জলের বিকল্প উৎস হিসেবে বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক Read more

বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়

এবছর পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ অনুযায়ী দেশের নদ-নদীর সংখ্যা ১২৯৪টি। তিব্বত, হিমালয়, মেঘালয় ও পার্বত্য চট্টগ্রামের Read more

আল্লাহর রহমত কামনা করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী
আল্লাহর রহমত কামনা করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একের পর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন