কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। মঙ্গলবার মধ্যরাতের এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এই হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।বুধবার (০৭ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, মঙ্গলবার রাত ১টা ৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযান পরিচালনা করেছে। ২৫ মিনিটে ৯টি লক্ষ্যবস্তুতে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় বাহিনী।সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রির সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ভায়োমিকা সিংহ উপস্থিত ছিলেন। মিশ্রি বলেন, জম্মু-কাশ্মিরের পেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে হামলা করা হয়েছে। পেহেলগামের ওই হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে।কর্নেল সোফিয়া কুরেশি জানান, এই অভিযানে আমাদের কৌশলের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। গত তিন দশক ধরে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসীদের নিয়োগের কেন্দ্র, প্রশিক্ষণ অঞ্চল এবং প্যাড চালুসহ অবকাঠামো নির্মাণ করে আসছে ইসলামাবাদ। এই অভিযান সেসব স্থাপনা ভেঙে ফেলার এবং ভবিষ্যতের হামলা ঠেকানোর উদ্দেশ্যে পরিচালনা করা হয়েছে।বিক্রম মিশ্রি বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে আরও হামলা আসন্ন বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। যে কারণে আজ সকালে ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ঠেকাতে পাল্টা হামলার অধিকার প্রয়োগ করেছিল… আমাদের এই হামলা পরিমিত, কম উত্তেজনামূলক, আনুপাতিক ছিল। এসব হামলায় সন্ত্রাসীদের অবকাঠামো ভেঙে দেওয়ার দিকে মনোনিবেশ করা হয়েছিল।’’তিনি আরও বলেন, ভারতের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র পাকিস্তানের মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালাকোট, চাকস্বরী, ভিম্বার, নীলাম উপত্যকা, ঝিলাম এবং চাকওয়ালে সন্ত্রাসীদের স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। আর এসব অঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। বছরের পর বছর ধরে ভারতে একাধিক হামলার জন্য দায়ী দুটি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবা (এলইটি) এবং জইশ-ই-মোহাম্মদের সাথে এসব স্থাপনার সম্পর্ক আছে বলে মনে করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার
লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য এবং তার জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

ফ্যাসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের
ফ্যাসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ Read more

মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা
মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ৪ থেকে ৫ Read more

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও তিনটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, Read more

একই কবরে একাধিক লাশ দাফনের বিধান
একই কবরে একাধিক লাশ দাফনের বিধান

ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি; শান্তি এর মধ্যেই রয়েছে। তবে সমাজের কিছু মানুষের ব্যবহার এর চিত্র বদলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন