নড়াইল সদর উপজেলার বুড়ি ভৈরব নদীতে জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে দুই ইউনিয়নের ১৬ গ্রামবাসীর। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাঠ ও বাঁশ দিয়ে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্য ও ১০ফুট প্রশস্ত এই সাঁকোটি দুই ইউনিয়নের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছিলেন। নড়াইল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরে সদর উপজেলার শেখহাটি আফরা গ্রাম। গ্রামটি দিয়ে বয়ে গেছে বুড়ি ভৈরব নদ। নদীটির এক পারে নড়াইলের শেখহাটি ইউনিয়নের আটটি গ্রাম। ওপারে যশোর সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নের আটটি গ্রাম। দুই ইউনিয়নের বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে নির্মিত নড়বড়ে সাঁকোটি এক মাত্র ভরসা ১৬ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের। জরাজীর্ণ এই সাঁকোটি দিয়ে লোকজন সাইকেল ও ভ্যানগাড়ি নিয়ে ভয়ে হেঁটে সাঁকো পার হতে হচ্ছে। অনেকে আবার পায়ে হেঁটে যাচ্ছেন। শিক্ষার্থীরাও পায়ে হেঁটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। সাবধানে চলাচল করছেন সবাই। কারণ সাঁকোর ওপর থেকে অনেকে পড়ে আহত হয়েছেন। একটু অন্যমনস্ক হলে যেকোনো সময় পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেতু নির্মাণে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি মিললে ও দৃশ্যমান পরিবর্তন আসেনি। ফলে জরাজীর্ণ সাঁকোটি একমাত্র ভরসা এখন তাদের।সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশে কংক্রিটের পিলারের ওপর সেতুতে বিছানো পাটাতন বিভিন্ন স্থানে ভেঙে গেছে। সাঁকোটি নড়বড়ে হয়ে যাওয়ায় ভ্যান, মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার নোটিস টানিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবু অনেকটা বাধ্য হয়েই সাঁকোটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল অব্যাহত রয়েছে।স্থানীয়রা জানানা, নড়াইলে বুড়ি ভৈরব নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্য ও ১০ফুট প্রশস্ত একটি সাঁকো নির্মাণ করা হয়। প্রায় ১৩ বছর আগে স্বেচ্ছাশ্রমে সাঁকোটি নির্মাণ করেছিলেন শেখহাটি ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম রেজার নেতৃত্বে স্থানীয় গ্রামবাসী। বুড়ি ভৈরব নদের পুর্ব পাশে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আটটি এবং পশ্চিমে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এ কাঠের সাঁকো দিয়ে চলাচল করছেন। নদীটির উভয় পারের স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ নদী পারাপারে দুর্ভোগের শিকার হচ্ছিল। অনেক শ্রমিককে নদীর পশ্চিম পারে যশোরের নওয়াপাড়া ও বসুন্দিয়ায় শিল্পকারখানায় কাজ করে রাতে বাড়ি ফিরতে খেয়া-নৌকার অপেক্ষায় থাকতে হতো। অবশেষে ২০১২ সালে বুড়ি ভৈরব নদের ওপর কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়।তুলারামপুর গ্রামের বাপ্পী সরদার বলেন, ভূড়ি ভৈরব নদীর ওপর থেকে এপার আসতে এক সময় গ্রামের মানুষ নৌকায় যাতায়াত করতেন। পরে গ্রামবাসীর নিজেদের উদ্যোগে প্রায় ১৩ বছর আগে ওই সাঁকোটি নির্মাণ করে। বছরের পর বছর ধরে এতগুলো গ্রামের মানুষ এই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে আসছেন। রাতের বেলায় টর্চ দিয়া পা টিপে টিপে চলাচল করতে হয়। দীর্ঘ দিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এতে কৃষি প্রধান এই এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।আফরা গ্রামের ইদ্রিস আলি বলেন, বর্ষাকালে বৃষ্টিতে কাঁদা হয়ে যায়। পাশে পানি জমে যায়। গাড়ি নিয়ে উঠা নামা করা যায় না। যাওয়া আসা কষ্ট হয়ে যায়। অনেক রাস্তা সাত কিলো ঘুরে আসতে হয়। মহিলারা চলাচল করতে পারে না। অনেকে পড়ে যায়। পুরুষেরা ও জুুতা পরে চলতে পারে না।শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, এপার যশোর ওপার নড়াইল দুই ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার লোক এ সেতু দিয়ে পারাপার হয়। সেতুটি এ অঞ্চলে জনগুরুত্বপূর্ণ। এই সেতুটি যদি নতুন করে মেরামত হয় বা নতুন সেতু হয় তাহলে এলাকায় কৃষক সহ সকল শ্রেনীপেশার মানুষের চলাচলে অতন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলবে।নড়াইল এলজিইডির নির্বাহী নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু বলেন, আফরা বুড়ি ভৈরব নদের উপরে সেতুটি আমাদের নড়াইল জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ। ইতিমধ্যে এটির জরিপ কাজ সম্পূর্ণ হয়েছে। এবং এই ব্রিজের ডিজাইনের কাজ চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এসব কর্মকর্তার মধ্যে ১৪ জন Read more

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইবনে আব্বাস (রা:) কুরআন কোয়েস্ট কম্পিটিশন-২৫’ Read more

বনানীতে গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর মৃত্যু
বনানীতে গুলিবিদ্ধ বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারীর মৃত্যু

রাজধানীর বনানীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ Read more

কালিয়াকৈরে রাষ্ট্র সংস্কার দাবিতে বিএনপির ক্যাম্পেইন
কালিয়াকৈরে রাষ্ট্র সংস্কার দাবিতে বিএনপির ক্যাম্পেইন

গাজীপুরে কালিয়াকৈর সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ও জনসম্পত্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন