দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি শুকনো মরিচের দাম। কেজি প্রতি ১০০ থেকে ১২০ কমে বর্তমানে শুকনো মরিচ প্রকারভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারনে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আজ বুধবার (৭ মে) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা ইব্রাহিম হোসেন নামে একজন ক্রেতা বলেন, সামনে কোরবানি ঈদ, এই ঈদে শুকনো মরিচের চাহিদা বেশি থাকে। এর কারনে বাজারে শুকনো মরিচ কিনতে আসছি। তবে আগের থেকে দাম কিছুটা কমেছে। বর্তমানে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত ১০ দিন আগে কিনেছিলাম ৩০০ টাকা কেজি দরে। দাম কম হওয়ার কারণে দুই কেজি কিনলাম। বাজার নিয়ন্ত্রণে থাকলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হয়। বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত মনিটরিং করা দরকার। কিন্তু হিলিতে নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশি শুকনো মরিচের দাম অনেকটাই কমেছে। কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত কমেছে। মোকামে প্রচুর পরিমাণ শুকনো মরিচ মজুদ রয়েছে। কৃষকরা প্রতিদিন বাজারে বিক্রি করতে আসছেন। কৃষকের মাঠে এখনো প্রচুর পরিমাণ শুকনো মরিচ রয়েছে। সামনে ঈদকে রেখে দাম বৃদ্ধির কোন সুযোগ নেই। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই
আজ বাংলাদেশের টিকে থাকার লড়াই

নারী ওয়ানডে বিশ্বকাপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত, ব্যাটিং ব্যর্থতায় আর অভিজ্ঞতার অভাবে সেই Read more

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩
নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক র‍্যাব-১৪। র‍্যাবের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও মাদক রাখার Read more

বরিশালে ছাত্র শিবিরের মানববন্ধন
বরিশালে ছাত্র শিবিরের মানববন্ধন

৫ মে ঢাকার শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে বরিশালে মানবপ্রাচীর করেছে  মহানগর ইসলামী ছাত্র শিবির ।সোমবার (৫ মে) বিকেল সাড়ে Read more

কক্সবাজারে ঘরে বসেই হবে থানায় জিডি
কক্সবাজারে ঘরে বসেই হবে থানায় জিডি

এখন থেকে কক্সবাজারে বসবাসরত নাগরিকদের সাধারণ ডায়েরি (জিডি) করতে আর থানায় ছুটতে হবে না। ঘরে বসেই, দিনে কিংবা রাতে, এমনকি Read more

একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী
একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন