পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।বুধবার ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ‘নয়টি সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংস হয়েছে। তাদের দাবি, ধ্বংস করা ঘাঁটিগুলো গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত সন্ত্রাসীদের।ভারতীয় বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা ভূমিকা সিং ব্রিফিংয়ে বলেছেন, সন্ত্রাসীদের নয়টি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘাঁটিগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে।তিনি আরও বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় যাতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়ানো যায়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে “৯টি সন্ত্রাসী ঘাঁটিতে” ২৪টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয়।ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে “বড় ধরনের ধাক্কা” দিয়েছে। হামলাগুলো বুধবার রাত ১টা ৪৪ মিনিটে চালানো হয়। এদিকে ভারতে হামলার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ একটি পোস্টে তার দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তিনি তাদের নিয়ে গর্বিত।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম
ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর Read more

চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে
চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে

ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকলো না। ঈদের Read more

কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন

কক্সবাজার জেলায় স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ যখন প্রতিদিনই বাড়ছে, ঠিক তখনই ম্যালেরিয়ায় মৃত্যুর মিছিল শঙ্কার নতুন মাত্রা Read more

দুদকের তিন মামলার আসামি হয়েও বহাল তবিয়তে পিআইও কালাম!
দুদকের তিন মামলার আসামি হয়েও বহাল তবিয়তে পিআইও কালাম!

দুর্নীতির দায়ে অভিযুক্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবুল কালাম আজাদের খুঁটির জোর নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা Read more

রামুতে ঘুষ না পেয়ে মামলার চিত্র পাল্টে দিলেন এসআই
রামুতে ঘুষ না পেয়ে মামলার চিত্র পাল্টে দিলেন এসআই

কক্সবাজারের রামুতে চাচাতো ভাতিজা ও ভাইকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের ঘটনায় মামলা দায়েরের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখনও Read more

ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন