পাকিস্তানের আজাদ-কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে দেশটির মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। ভারত এ হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।কিন্তু এ অভিযানের নাম ‘সিঁদুর’ রাখা হলো কেন?ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়, ‘সিঁদুর’ শব্দটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর তাৎপর্য বহন করে। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।সামরিক বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী তাদের দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে।‘অপারেশন সিঁদুর’ নামটি পেহেলগামে হামলায় নিহতদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতেই এ নামকরণ করা হয়েছে।সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, ‘সিঁদুর’ নামটি শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানই নয়, বরং জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করছে। এ ছাড়া ‘সিঁদুর’ শব্দটি সিন্ধু নদীর সঙ্গেও সাংস্কৃতিকভাবে সম্পৃক্ত। সিন্ধু নদী ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ।এদিকে, ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানান দেশটির ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।তিনি উল্লেখ করেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা অর্থদণ্ড
অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন Read more

নড়াইলে দুই ইউনিয়নের জীবনরেখা এক জরাজীর্ণ কাঠের সাঁকো
নড়াইলে দুই ইউনিয়নের জীবনরেখা এক জরাজীর্ণ কাঠের সাঁকো

নড়াইল সদর উপজেলার বুড়ি ভৈরব নদীতে জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে দুই ইউনিয়নের ১৬ গ্রামবাসীর। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন Read more

চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত
চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত

চট্টগ্রামে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের Read more

নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী Read more

কুমিল্লায় নিয়ন্ত্রণহীন বাস চাপায় পথচারী নিহত, বাসে অগ্নিসংযোগ
কুমিল্লায় নিয়ন্ত্রণহীন বাস চাপায় পথচারী নিহত, বাসে অগ্নিসংযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন একটি বাসের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধরা যাত্রীবাহী ওই বাসে আগুন Read more

লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

লক্ষ্মীপুরের কমলনগরে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শাহনাজ বেগম কণা (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন