মালয়েশিয়ার কোটা ভরুতে ১১৪ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৫ মে) কেলানতান রাজ্যের কোটা ভরুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান পরিচালনা করে ১১৪ অবৈধ বাংলাদেশি এবং একজন ভারতীয়কে আটক করা হয়।কেলানতান রাজ্যের ইমিগ্রেশন বিভাগ থেকে এনফোর্সমেন্ট অপারেশনটি জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়।কেলানতান ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেছেন, আটকদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করতেন।ইমিগ্রেশন বলছে, তাদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) অনুসারে আরও তদন্তের জন্য আটক অবৈধ অভিবাসীদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিকারগাছায় প্রবাসীর নির্মাণাধীন ঘরে নিখোঁজ ভ্যান চালকের লাশ
ঝিকারগাছায় প্রবাসীর নির্মাণাধীন ঘরে নিখোঁজ ভ্যান চালকের লাশ

যশোরের ঝিকরগাছায় মাসুদ রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঝিকরগাছা থানা পুলিশ উপজেলার বাইশা গ্রামের Read more

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।  রবিবার (১২ মে) রাত সাড়ে Read more

করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

যশোরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ৩ বছর পর ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আমির হোসেন Read more

হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার পর সীমান্ত Read more

চট্টগ্রামে থানা-ফাঁড়ি জ্বালিয়ে অস্ত্র লুট: নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা
চট্টগ্রামে থানা-ফাঁড়ি জ্বালিয়ে অস্ত্র লুট: নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের দিন, গত ৫ আগস্ট ২০২৪। সেদিন বিকেল Read more

গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন