ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও একাধিক সীমান্ত চৌকি। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআর প্রধান লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ‘পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) জেট, একটি ড্রোন এবং ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে।’তিনি নিশ্চিত করে বলেছেন, অভিযানে অংশ নেওয়া তাদের বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল, রাশিয়ার তৈরি একটি এসইউ৩০-এমকেআই এবং একটি মিগ-২৯ রয়েছে বলেও জানান তিনি।এদিকে মধ্যরাতে ভারতের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ‘কাপুরুষোচিত’ হামলার ‘সমুচিত’ জবাব দেবে।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এআরওয়াই নিউজকে বলেছেন, দেশটির বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। ‘কাপুরুষেরা’ তাদের নিজস্ব আকাশসীমা থেকে এই হামলা চালিয়েছে। তারা কখনোই তাদের ঘর থেকে বের হয়নি। তারা বেরিয়ে আসুক, পাকিস্তান সমুচিত জবাব দেবে।ইসলামাবাদ কী সিদ্ধান্ত নিয়েছে, জানতে চাইলে খাজা আসিফ বলেন, পাকিস্তান বদলা নেবে।খাজা আসিফ আরও বলেন, ভারতের তুলনায় অনেক বড় পরিসরে এই হামলার জবাব দেবে পাকিস্তান। তারা শুধু বেসামরিক মানুষদের ওপর হামলা করেনি বরং নিজেদের আকাশসীমা থেকে এ কাজ করেছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব 
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব 

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা Read more

মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান
মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান

মারা গেছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার লুইস গালভান। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। গালভানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন Read more

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাখালগাছি Read more

ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার
ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার

ফতুল্লায় র‌্যাব ও পুলিশের  তালিকাভুক্ত সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব৷ বুধবার (২১ মে) বিকালে র‌্যাব-১১ এর একটি দল Read more

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের তালা দিয়ে বিক্ষোভ
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের তালা দিয়ে বিক্ষোভ

কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবির প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন