পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর বিবিসির। শাহবাজ শরিফ বলেছেন, কোনো উসকানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।তিনি বলেন, পুরো দেশবাসী সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে। আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের শক্তি ও সংকল্পের জন্য যে হুমকি মোকাবিলা ও সেটাকে পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও এর বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না।কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এ হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশুসহ আটজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে।এছাড়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুরতে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে সহপাঠী। এতে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে চলে যায়। Read more

৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু Read more

উল্লাপাড়ার আলোচিত মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু 
উল্লাপাড়ার আলোচিত মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু 

সিরাজগঞ্জের উল্লাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইয়াসিন আলী (৬০) নামে এক কয়েদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ Read more

স্বাস্থ্য অধিদপ্তরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন
স্বাস্থ্য অধিদপ্তরকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিল চীন

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এরই মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ৪৪।দেশের Read more

ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ
ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ

স্কুলের পরীক্ষার ফি দিতে পারেননি এক শিক্ষার্থীর বাবা। তাই তাকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে Read more

ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা
ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে জানিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন