পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) মধ্যরাতে মিসাইল ছুড়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে। যারমধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।তিনি জিও টিভিকে বলেছেন, “আকাশ ও স্থলে পাকিস্তানের জবাব চলছে।”দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, “বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এ কাপুরুষরা (ভারতীয়রা) তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন। আমরা উপযুক্ত জবাব দেব।”ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।বিবৃতিতে তারা বলেছে, “কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।”এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, “এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত”। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।সূত্র: দ্য ডনএনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। ৫১ বছর বয়সী অ্যান্ডরি Read more

নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের Read more

গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ Read more

জুবায়েদ হত্যার বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে ছাত্রদল
জুবায়েদ হত্যার বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে ছাত্রদল

আদালতে তোলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্তদের। এ সময় জুবায়েদ হত্যার দ্রুত বিচার Read more

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে- Read more

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন