বাজারে গেলে লাল কিংবা সাদা এই দুই ধরনেরর ডিম চোখে পড়ে বেশি। কিন্তু নীল ডিম কি কখনো দেখেছেন? এমন বিরল এক দৃষ্টান্তই দেখা গেছে ভারতে। কর্ণাটকের দাভানগেরে জেলায় এক কৃষকের খামারে মুরগির নীল ডিম ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সাধারণত সাদা ডিম দেওয়া মুরগি এবার হঠাৎ একটি নীল ডিম দিয়েছে। বিষয়টি গ্রামবাসীর পাশাপাশি পশু চিকিৎসকদেরও অবাক করেছে।এই মুরগির মালিক সায়েদ নূর। তিনি দুই বছর আগে মাত্র ২০ রুপিতে মুরগিটি কিনেছিলেন। নূর জানান, তার খামারে মোট ১০টি মুরগি আছে। সবাই একই খাবার খায় এবং সাধারণত সাদা বা হলদেটে ডিম দেয়। নূর বলেন, ‘এই প্রথম আমি নীল ডিম পেলাম।’ডিমটি দেখতে নূরের বাড়িতে গ্রামবাসী ভিড় জমাচ্ছে। পশু চিকিৎসা বিভাগের সহকারী পরিচালক ড. অশোক জানান, ‘মুরগি কখনও কখনও সবুজাভ-হলুদ রঙের ডিম দেয়, কিন্তু নীল ডিম খুবই বিরল।’ তিনি বলেন, কিছু মুরগির অগ্ন্যাশয়ে থাকা এক ধরনের রঞ্জক পদার্থ ‘বিলিভারডিন’ খোলসের রঙ বদলে দিতে পারে। পশু চিকিৎসক ড. রঘু নায়েক বলেন, বিলিভারডিন নামের রঞ্জক ডিমের খোলসে প্রভাব ফেলতে পারে। আবার কোনো জিনগত সমস্যা বা খাবারের ভিন্নতার কারণেও এমন ঘটনা ঘটতে পারে।ডিমটির ছবি তুলে রেখেছেন সায়েদ নূর। তিনি জানান, ‘আমি জানিও না এটা কীভাবে হলো।’ ইতোমধ্যেই ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিলির ‘আরাউকানা’ মুরগি এবং যুক্তরাষ্ট্রে তৈরি ‘হুইটিং ট্রু ব্লু’ জাতের মুরগি সাধারণত নীল ডিম পাড়ে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি
পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি

সাড়ে ৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃনগর 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দু'টি বগি উদ্ধার করা হয়েছে। এতে করে উত্তরবঙ্গের Read more

সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন: পুষ্টিবিদের পরামর্শ
সকালের নাশতায় কোন খাবারগুলো রাখবেন: পুষ্টিবিদের পরামর্শ

সকালের নাশতা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। অনেকেই ওজন বাড়ার ভয়ে নাশতা বাদ দেন, যা শরীরের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ Read more

চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি
চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক Read more

বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (৪ মে) বাংলাদেশে Read more

বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া
বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন