মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ ক্যামেরায়। তবে অল্পের জন্য গাড়ি সরিয়ে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ইতোমধ্যে চাঞ্চল্যকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (৫ মে) রাত ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ।ড্যাশক্যামে ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছ-পালা ফেলে ব্লক করে রেখেছে। এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। আশেপাশ থেকে প্রথম ৪জন ও পরে আরও দুজন ডাকাত বের হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে এসময় ডাকাতের কবলে পড়া গাড়ির চালক পিছুটান দিয়ে চলে আসলে কোনোমতে রক্ষা হয় ।শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাওয়ার পথে ঘটনার পরপরই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ফুটেজ দেখে ডাকাত চক্রের সদস্যদের চিন্হিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার জমি নিয়ে বিরোধ, ভাগ্নের হাতে মামা নিহত
নেত্রকোনার জমি নিয়ে বিরোধ, ভাগ্নের হাতে মামা নিহত

জমি নিয়ে বিরোধে নেত্রকোনার পূর্বধলায় মামা ভাগ্নের মারামারিতে মামা চান মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র ডিপ টিউবওয়েল এর অবৈধ অপারেটর কর্তৃক কৃষক আতোয়ার রহমানকে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টার পাশাপাশি বরেন্দ্র প্রকৌশলীর Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা
কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা

নববর্ষ মানেই উৎসব, আর সেই উৎসবের রঙ ছড়িয়ে দিয়ে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির ব্যতিক্রমী আয়োজনে টাউনহল মাঠে ফিরে Read more

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার

মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী যাকাত কনফারেন্স। রাজধানীর প্যান প্যাসিফিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন