গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে পেসার তাসকিন আহমেদ। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করতে হচ্ছে তাকে। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন এই পেসার।মঙ্গলবার (৬ মে) বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন—স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তারা বলেছেন, এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।তাসকিনের সঙ্গে লন্ডনে যাওয়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ওই রিপোর্ট নিয়ে বাকিদের সঙ্গে আলোচনা করে এক মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন।লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন—স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তারা বলেছেন, এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেইজানা যায়, গেল বছরের অক্টোবরে গোড়ালিতে ব্যথা অনুভব করেন তাসকিন। তবে তৎক্ষণাৎ চিকিৎসা না করিয়ে সেই ব্যথা নিয়েই খেলেছেন তিনি। পরে সে চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথেই ইংল্যান্ডে উড়াল দিয়েছেন এই গতিতারকা।জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ওই মাসের প্রথম সপ্তাহেই পুনর্বাসনপ্রক্রিয়া শেষ হওয়ার কথা তাসকিনের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন ৩০ বছর বয়সি এই পেসার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২
গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কেডিএস কন্টেইনার ডিপো এলাকা থেকে চুরি হয়ে যাওয়ার অর্ধ কোটি টাকার রপ্তানি পণ্য শনিবার Read more

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ Read more

নির্বাচনি রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত ইসি
নির্বাচনি রোডম্যাপ কবে, কতটা প্রস্তুত ইসি

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন প্রশ্নে অনেক ‘যদি-কিন্তু’ রয়েছে। যে কারণে সাংবিধানিক কিংবা আইনি প্রশ্নগুলোর পরিবর্তে নির্বাচনের তারিখ ইস্যুতে ঐকমত্যের প্রশ্নই Read more

যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা
যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়ান কাপের বাছাইপর্ব। ব্যক্তি হিসেবে তিনি Read more

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়েছে।আজ বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন