ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।  একইসঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বলেও জানান তিনি।পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সোমবার (০৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সাহসী সেনাবাহিনী সবসময় শত্রুর মোকাবিলায় তৈরি। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তভাবে জবাব দেওয়ার ক্ষমতা রাখে।”তিনি বলন, পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ভারতের ঘটনাটিকে কেন্দ্র করে নেওয়া আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে “দুঃখজনক” বলেও অভিহিত করেন শেহবাজ।এছাড়া হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের “অবৈধ প্রচেষ্টা” দৃঢ়ভাবে প্রত্যাখ্যানও করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ।তিনি বলেন, ভারতের একতরফা ও অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে “পানি-আগ্রাসন” হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের জন্য “রেড লাইন”। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান কোনও অবস্থাতেই এই পদক্ষেপ মেনে নেবে না।শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতের আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। তিনি জানান, তিনি ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন।তিনি আরও বলেন, পাকিস্তান এই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তুলবে, যাতে ভারতের “সত্যিকারের চেহারা” এবং “ষড়যন্ত্র” বিশ্বের সামনে উন্মোচিত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ
‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ

আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে Read more

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শ অনুসারে উচ্চতর চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৫ Read more

রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার (২ Read more

জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার
জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিজাইডিং Read more

যুক্তরাষ্ট্রের আলোচিত দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন
যুক্তরাষ্ট্রের আলোচিত দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিতি পাওয়া অবসরপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।২০২৩ Read more

দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার

ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের কৃষক মিলন হোসেনের ছেলে মহির উদ্দিন মাত্র তিন মাস বয়সে দৃষ্টি হারালেও মনোবল হারায়নি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন