রাজশাহীর পুঠিয়ায় লুৎফর রহমান ও তার জামাই মহন মণ্ডলসহ তার পরিবারের সদস্যদের মারধরে পল্লী চিকিৎসক নীলু ডাক্তার (৫০) নিহত হয়েছে। মঙ্গলবার (০৬ মে) সকাল আটটার সময় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ও হামলাকারীদের বাড়ি পুঠিয়া সদরের শের পাড়ায়। পল্লী চিকিৎসক নীলু ডাক্তার পুঠিয়ার ঝলমলিয়ায় বাজারে রোগী দেখতেন।নিহতের স্ত্রী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী জলি বেগম জানায়, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় তার স্বামী নীলু ডাক্তারের সাথে প্রতিবেশী লুৎফর রহমান ও তার জামাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লুৎফর রহমান তার লোকজনকে ডেকে তার স্বামীকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে ওইদিন রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ মে) সকাল আটটার দিকে সে মারা যায়। লাশের ময়না তদন্ত চলছে। বাড়িতে যাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।প্রতিবেশী কামাল হোসেন জানান, নীলু ডাক্তার মারা যাওয়ার খবর শুনে লুৎফর ও তার জামাই পরিবার নিয়ে আজ মঙ্গলবার সকালে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ডিবি পুলিশ সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। নিহতের পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে। এর আগে গত ২৭ এপ্রিল নিহত ব্যক্তিকে মারধরের ঘটনায় একটি মামলাও করেছেন নিহতের পরিবার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

ভাঙা সেতুর বোঝা কাঁধে জনতা, সংস্কারের আশায় প্রহর গুনছে
ভাঙা সেতুর বোঝা কাঁধে জনতা, সংস্কারের আশায় প্রহর গুনছে

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি বৃহস্পতিবার (২২ Read more

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ দুই দলের জন্যই Read more

হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের চলতি আসরে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে Read more

নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ
নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মোকওয়া শহরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ঘরছাড়া হয়েছেন তিন Read more

আগারগাঁওয়ের সেই ‘কেক পট্টি’ উচ্ছেদ
আগারগাঁওয়ের সেই ‘কেক পট্টি’ উচ্ছেদ

ঢাকার আগারগাঁও এলাকায় সরকারি দপ্তরসংলগ্ন সড়কে গড়ে ওঠা ভাসমান কেক ও খাবারের দোকানগুলো উচ্ছেদ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন