লন্ডন থেকে দেশে ফেরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।মঙ্গলবার (০৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করেন।পোস্টে সারজিস আলম লিখেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বেলা ১১টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে বের হয়ে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হয় খালেদা জিয়াকে বহন করা গাড়ি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!
শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!

শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে ঘুষ দাবি, সরকারি খাল উদ্ধারের খরচ আত্মসাৎ Read more

২০২৬ সালের রোজার মাস শুরু হতে পারে যেদিন
২০২৬ সালের রোজার মাস শুরু হতে পারে যেদিন

পবিত্র মাস রমজানের জন্য অপেক্ষা করেন সারাবিশ্বের কোটি কোটি মানুষ। এ মাসটি ইবাদত, আল্লাহর সান্নিধ্য অর্জন, পারিবারিক বন্ধন এবং মানুষের Read more

গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা Read more

প্রশাসন ক্যাডারে পৌঁছেছে জমিরের স্বপ্ন
প্রশাসন ক্যাডারে পৌঁছেছে জমিরের স্বপ্ন

বাংলাদেশে লাখো তরুণ-তরুণীর জীবনের অন্যতম বড় স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। কেউ চায় প্রশাসনে, কেউ চায় পুলিশে, আবার কেউ শিক্ষা কিংবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন