ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৬ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ সময় এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে Read more

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই Read more

মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব
মার্কিন ঘাঁটিতে হামলায় কাতারে ইরানি রাষ্ট্রদূতকে তলব

কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।মঙ্গলবার (২৪ জুন) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাতারের Read more

পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার
পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায় নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী Read more

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (০৬ জুন) বিকেল ৩টার দিকে Read more

পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন