লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে।এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন।সরেজমিনে দেখা যায়, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। গাজীপুর থেকে আসা যুবদল কর্মী আলতাফ হোসেন বলেন, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এসেছেন। তার নিজ এলাকা মাওনা থেকে আরও নেতাকর্মী আসছেন।তিনি বলেন, ম্যাডামের দেশে ফেরা একটি ইতিহাস। এই ইতিহাসের সাক্ষী হতে কে না চায়। এছাড়া দলেরও নির্দেশনা রয়েছে। এ কারণে তিনি এসেছেন।কাওলা এলাকার বিএনপিকর্মী আবু বকর বলেন, ফ্যাসিস্টের বিদায়ের পর মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে। আজ ম্যাডাম দেশে আসছেন। দেখবেন খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা হবে।উত্তরা থেকে শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে এসেছেন ঢাকা উত্তর যুবদল কর্মী জহিরুল ইসলাম সুমন। তিনি বলেন, প্রিয়মুখ, প্রিয় নেত্রীর আগমন আমাদের আনন্দ দিচ্ছে। ভোরেই চলে এসেছি। নেত্রীকে একনজর দেখতে চাই। জানান দিতে চাই আপসহীন দেশনেত্রী, পাশে আছে পুরো দেশ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা Read more

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক Read more

ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় Read more

নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলছে অস্ট্রেলিয়া
নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলছে অস্ট্রেলিয়া

নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ইরানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই সতর্কতা জারি করা Read more

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদকে Read more

ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের
ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন