গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জেরে এবার ২০টি যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। দেশটির হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে কয়েক দফায় চালানো হয় এই হামলা। খবর আল জাজিরা’র।এক্স পোস্টে সোমবার (৫ মে) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ সময় ফেলা হয় অর্ধশতাধিক বোমা। মুহুর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলায় কমপক্ষে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রাণহানির কোনো তথ্য মেলেনি।ধারণা করা হচ্ছে, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা বন্দর। অভিযোগ রয়েছে বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুতি বিদ্রোহীদের কাছে। রোববার, তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ ধরনের ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
৩ ধরনের ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর অপেক্ষমাণ তাদের দীর্ঘ দিনের দাবি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা বাড়ানো। এবার সেই দাবি Read more

বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে ফারুক
বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ফারুক আহমেদ। রোববার (১ জুন) বিচারপতি Read more

দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

ভারতের দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু Read more

দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের Read more

৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে
৫৫ লাখ টাকা ছিনতাই, নগদ কর্মকর্তা ও কার চালক পুলিশের হেফাজতে

যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তারা হলেন নগদের Read more

শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নারীর মৃত্যু
শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নারীর মৃত্যু

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচর উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ জুলাই) ভোরে উপজেলার কুতুবপুর মুন্সীরবাজার এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন