বান্দরবানের থানচি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম চিংমা খেয়াং (২৯)। তিনি উপজেলা তিন্দু  ইউনিয়নের দূর্গম ৮ নাম্বার ওয়ার্ডের মংখ্যং পাড়া এলাকার বাসিন্দা সন খেয়াংয়ের সহধর্মিণী।সোমবার(৫ মে)  বিকালে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের গহীন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে তিনি জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যান। ওই দিন দুপুর পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পাড়ার লোকজন মিলে তাকে খুঁজতে বের হন। আজও খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান তারা। সেই চিহ্ন অনুসরণ করে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশে জানানো হয়। টেনে-হিঁচড়ে  নিয়ে যাওয়া ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে নিহত চিংমা খেয়াংয়ের রক্তাক্ত মরদেহ দেখে ধারণা করা হচ্ছে যে তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে।তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, ঘটনাস্থলটি পাহাড়ের অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। ঘটনার কথা জানতে পেরে তিনি পুলিশকে অবহিত করেন এবং নিজেও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন মজুমদার বলেন,দুর্গম পাহাড়ি এলাকায় এক পাহাড়ি নারীর মরদেহ পাওয়া গেছে বলে শুনেছি এবং সেখানে মরদেহ উদ্ধারে পুলিশ সদস্য নিয়ে আমি সহ রওনা দিয়েছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
রাশিয়ায় গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। সংবাদ সংস্থা Read more

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের Read more

‘ক্ষমতায় জামায়াত গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে’
‘ক্ষমতায় জামায়াত গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করা হবে। আঠারো কোটি মানুষের Read more

মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত 'বিনা ধান ২৫' এর সাথে স্থানীয় রড মিনিকেট ধান প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ Read more

বেরোবিতে শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড়
বেরোবিতে শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতি পত্রে এখনও মুজিব বর্ষের লোগো ও Read more

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা
সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন