প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার জয়ের পর কীর্তি অর্জন করেন এই অলরাউন্ডার। যেখানে এপ্রিল মাসের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।আইসিসি আজ সোমবার গত মাসের সেরার লড়াইয়ে মনোনয়ন পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করে। নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকার তিন জন হলেন- ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও রেকর্ড গড়া বোলিং করেন মিরাজ। প্রতিপক্ষের প্রথম ইনিংসে শেষের ৫ উইকেট একাই নেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসে আঘাত হানেন টপ অর্ডারে, চমৎকার বোলিংয়ে সেবারও তার শিকার ৫ উইকেট।অভিজ্ঞ অফ স্পিনার তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট পান। যেখানে দেশের আর কারও নেই এই কীর্তি। বাংলাদেশের হয়ে ম্যাচে দুবার করে ১০ উইকেট নিতে পেরেছেন দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ১০৪ রানের ইনিংস খেলে দলকে লিড এনে দেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। তার আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান (দুই বার) ও সোহাগ গাজীর। আর একই সিরিজে এক ম্যাচে ১০ উইকেট শিকার ও এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার তিনি।মাসের সেরা দুই ক্রিকেটার আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয়। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি

নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের Read more

আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন: নাহিদ
আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা গণঅভ্যূত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে Read more

তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ
তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ

তিন দফা দাবিতে আজ রবিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন, ট্রাম্পকে ডেনিস প্রধানমন্ত্রী
গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন, ট্রাম্পকে ডেনিস প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার পর এবার ডেনমার্কের গ্রিনল্যান্ডের দিকে নজর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড Read more

মহান মে দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
মহান মে দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা Read more

অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ ফিলিস্তিনির মৃত্যু
অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্যবাহী সহায়তা বন্ধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অনাহারে মারা গেছেন অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন