দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষমর বিরোধী  ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখা।সোববার (৫ মে ) সন্ধায় মাদারীপুর স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানার সামনে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীরা আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,তুমি কে আমি কে, হাসনাত হাসনাত,হাসনাতের রক্ত, বৃথা যেতে দেবো না,আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন চুপ কেন,হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে দেন তারা।মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার  আহবায়ক নেয়ামতউল্লাহ বলেন হাসনাতের ওপর যে হামলা হয়েছে এই হামলা জুলাই অভ্যুত্থানের ওপর হয়েছে।গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা নিন্দনীয়। এটি মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা কোনও সন্ত্রাসীদের বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। তাদের স্থান হবে ফাঁসির দড়ি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে কোটি টাকার অঘোষিত আমদানি পণ্য জব্দ
বেনাপোলে কোটি টাকার অঘোষিত আমদানি পণ্য জব্দ

দীর্ঘ ২৫ দিন ধরে বেনাপোল স্থলবন্দরে আটক থাকা ভারতীয় তিনটি ট্রাকে অবশেষে ধরা পড়েছে ঘোষণা বহির্ভূত কোটি টাকার ব্লেড কারসাজি। Read more

মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান
মমতাজকে আদালতে তোলার সময় ‘ফাইট্টা যায়’ স্লোগান

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ Read more

গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার
গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি শফিকুল শফিককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৩
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৩

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ জ্বরে আক্রান্ত হয়ে আরও Read more

সাংবাদিক-পুলিশ দ্বন্দ্বের জেরে সিএমপির সংবাদ বয়কট
সাংবাদিক-পুলিশ দ্বন্দ্বের জেরে সিএমপির সংবাদ বয়কট

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ধরনের সংবাদ কাভারেজ বয়কটের ঘোষণা দিয়েছেন নগরের কর্মরত সাংবাদিকরা। অনুসন্ধানী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে চট্টগ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন