বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। এ পর্যন্ত ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বাজারে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হলো।বিজ্ঞপ্তি অনুযায়ী স্বর্ণের নতুন দাম―দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।সবশেষ গত ৩ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা ৪ মে থেকে কার্যকর হয়েছিল।এ নিয়ে চলতি বছর ২৮ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এরমধ্যে দাম বাড়ানো হয়েছে ২০ বার, আর কমেছে মাত্র ৮ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার এবং কমানো হয়েছিল ২৭ বার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪

কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক Read more

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে হাবিবুর (৮) ও জুনায়েদ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুরের বেহাকৈর Read more

যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১
যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১

যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছেন। Read more

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে Read more

মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২
মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২

রাজধানীর বুকিত বিনতাং এলাকার জালান সুলতান ইসমাইল সড়কে অবস্থিত একটি তিনতলা ম্যাসাজ পার্লারে যৌনসেবা প্রদান সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন