বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ মে) বিকেলে খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান চৌধুরী।মাহফিলে আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ, খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক চৌধুরী, খানসামা উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ, মহসীন আলী, জাহিদ রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ, আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহ্ এবং উপজেলা বিএনপির সদস্য খাইরুল আলম শাহ্সহ খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বেই দেশে একটি জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা
ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

কেবল সংসারের হাল ধরতেই বারবার ভেঙে পড়ছিলেন জাহেদা আক্তার। দেনার চাপে, স্বামীর অনুপস্থিতি ও একমাত্র সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তায় অবশেষে আর Read more

গাজায় হামাস ও দুগমুশ গোত্রের রক্তক্ষয়ী লড়াই, নিহত অন্তত ২৭
গাজায় হামাস ও দুগমুশ গোত্রের রক্তক্ষয়ী লড়াই, নিহত অন্তত ২৭

ফিলিস্তিনের গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২৭ জনের প্রাণহানি Read more

মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা করার Read more

যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭
যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭

যশোর শহরে ছুরির ব্যবহার বেড়েছে। দুর্বৃত্তরা অবাধে ধারালো অস্ত্রটির ব্যবহার করছে। গত ৩ দিনে ছুরিকাঘাতে ৭ জন জখম হয়েছে। যশোর Read more

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাটে আদালত অবমাননার দায়ে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। সোমবার (০৮ জুলাই) সিনিয়র Read more

সিরাজদিখানে ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল, পাইপ জব্দ
সিরাজদিখানে ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল, পাইপ জব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও কৃষিজমির শ্রেণি পরিবর্তন করায় ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন