ইতালির সরকার বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত প্রায় ১ লাখ লোক ইতালিতে রয়েছে। বাংলাদেশিরা ভালো কাজ করছে সেখানে। তবে অবৈধভাবে যাতে কেউ ইতালিতে না যায় সে ব্যাপারে জানিয়েছেন তারা। ইতালি সরকার বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ব্যাপারে দুই দেশই একমত হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কেউ মব জাস্টিস করার চেষ্টা করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনা ঘটার আগেই যাতে মব জাস্টিসদের ধরা হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও বার্সেলোনার মতো শক্তিশালী Read more

যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই
যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প: মালয়েশীয় প্রধানমন্ত্রী
অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প: মালয়েশীয় প্রধানমন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান-এর আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য Read more

সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ
সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন