কুড়িগ্রামের উলিপুর ‌পৌরশহ‌রে প্রকা‌শ্যে প্রশাস‌নের না‌কের ডগায় বুড়ি তিস্তা নদী থে‌কে অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কেটে অপসারণ, অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (০৫ মে) দুপুর ১২টার দি‌কে বাংলাদেশ প‌রি‌বেশ আন্দোলন (বাপা) এবং প‌রি‌বেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ উলিপুর উপজেলা শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূ‌চি পা‌লিত হয়।‘বুড়ি তিস্তাকে শাসন করো, উলিপুরের পরিবেশ রক্ষা করো’ এই প্রতিপা‌দ্যে গ্রীন ভ‌য়েস উলিপুর শাখারা যুগ্ম সাংগঠ‌নিক সম্পাদক সৌরভ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন, গ্রীন ভ‌য়ে‌সের রংপুর বিভাগীয় সমন্বয়ক র‌বিউল ইসলাম রু‌বেল, কু‌ড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, উলিপুর উপ‌জেলা শাখার উপ‌দেষ্টা র‌ফিকুল ইসলাম আনছা‌রী, বাপা’র সদস্য মত‌লেবুর রহমান, সা‌বেক ছাত্রনেতা ফি‌রোজ ক‌বির কাজল প্রমুখ।এ সময় বক্তারা কয়েক‌টি দা‌বি তু‌লে ধ‌রেন। দা‌বিগু‌লো হ‌লো, দিনে-রাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। নদীর তলদেশ খনন করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হ‌বে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদসহ তিস্তা নদীর উৎসমুখ খনন কাজ এবং অবৈধ বালু উত্তোলন ও দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ দা‌বি তোলা হয়।জানা গেছে, ১৯৮৮ সালের বন্যায় উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ারে নির্মিত স্লুইস গেটটি তিস্তা নদীর গর্ভে চলে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে বুড়ি তিস্তার উৎস মুখে বাঁধ নির্মাণ করেন। ফলে বুড়ি তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে, দখল আর দুষণে প্রমত্তা বুড়ি তিস্তা মরা খালে পরিণত হয়।দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর ডেলটা প্ল্যান কর্মসূচির আওতায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নদী‌টি খনন করা হয়। সেই বুড়িতিস্তা নদীর স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আবারো দখলের পায়তারা করছেন একটি মহল। পৌরশহরের গুনাইগাছ ব্রিজ জোদ্দারপাড়া  এলাকায় অ‌বৈধ স্থাপনা নির্মাণসহ ন‌দীর পাড় কে‌টে নি‌য়ে যা‌চ্ছে এক‌টি মহল।এ বিষয়ে উলিপুর উপ‌জেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা ব‌লেন, অবৈধ বালু উত্তোলনের বিষ‌য়ে আমা‌দের অ‌ভিযান অব্যাহত র‌য়ে‌ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ Read more

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। ৫১ বছর বয়সী অ্যান্ডরি Read more

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মোট ১৮৬ জনকে গ্রেফতার করা Read more

দ্বিতীয় স্ত্রী আসার পর থেকেই নির্যাতনের শিকার হনুফা, রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য
দ্বিতীয় স্ত্রী আসার পর থেকেই নির্যাতনের শিকার হনুফা, রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য

দ্বিতীয় বিয়ের পর থেকে সংসারে অশান্তি বেড়ে গিয়েছিল। গৃহবধূ হনুফা বেগমের জীবনে নামতে থাকে নির্যাতনের অন্ধকার। শেষমেশ সেই নির্যাতনেরই পরিণতি Read more

টিভিতে আজকের খেলা (২১ জুলাই)
টিভিতে আজকের খেলা (২১ জুলাই)

সাফ অনূর্ধ্ব–২০ নারী ফুটবলে বাংলাদেশ-নেপাল শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। রয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ম্যাক্স সিক্সটি ক্রিকেট Read more

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে।রবিবার (২২ জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন