নেত্রকোনায় জেলা জজ কোর্টের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে তারা এই কর্মবিরত পালন করে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত। এসময় জেলা জজ আদালতের সকল কর্মচারীবৃন্দ জজ আদালতের মূল ফটকে দুই দফা দাবী বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি পালন করে। তাদের সাথে বার কাউন্সিলের বেশ কয়েকজন আইনজীবী একাত্মতা পোষণ করেন। বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার ব্যানারে এই কর্মবিরতি পালন করে। এসময় দাবিগুলো উত্থাপন করে বক্তব্য রাখেন এসোসিয়েশনের নেতাকর্মীরা। তাদের সাথে একমত পোষণ করে জিপি এডভোকেট মাহফুজুল হক বলেন তাদের যৌক্তিক দাবির সাথে তারাও সহমত জানিয়েছেন। অবিলম্বে সংস্থাপন মন্ত্রণালয় থেকে তাদেরকে বিচার বিভাগের আওতায় আনা হোক। এছাড়াও নেত্রকোনা জেলা থেকে আজকের কর্মবিরতির মাধ্যমে সদাশয় সরকারের নিকট এসোসিয়েশনের দুই দফা দাবী বাস্তবায়নে আশু হস্তক্ষেপ কামনা করছেন বলে জানান আন্দোলনকারীরা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির ঘোষিত যেকোনো কর্মসূচী সফল করার লক্ষ্যে জেলা কমিটি প্রস্তুত রয়েছে বলেও হুশিয়ারি দেন।বক্তব্য রাখেন, জেলা জজ আদালতের জিপি এডভোকেট মাহফুজুল হক, বাংলাদেশ বিচার বিভাগীয় এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি সেরেস্তাদার মো. এনামুল হক, সাধারণ সম্পাদক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেসারভার জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেলা জজ আদালতের সেরেস্তাদার মোফাজ্জল হোসেন খান প্রমুখ।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।রোববার Read more

এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই
এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই

এবারের বাজেটকে ব্যবসাবান্ধব মনে করছেন না ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২ জুন) বিকেলে মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে Read more

নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) Read more

টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ (বুধবার) ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে। নিষ্পত্তি হতে পারে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টে। আগামীকাল ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলবে Read more

মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা
মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন। আজ মঙ্গলবার (৫ Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক।পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন