কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামিকে আটক করা হয়েছে।সোমবার (৫ মে) সকাল ১১টা পর্যন্ত কক্সবাজার পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সৌকস দল চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামি গুলোকে আটক করা হয়।আটককৃত আসামিরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ড পহরচাদা গোবিন্দপুর দক্ষিণ পুর এলাকার শাহাব উদ্দিনের পুত্র মোহাম্মদ ইরফান উদ্দিন(২৪), বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেতুয়ারকুল এলাকার মৃত ওসমান গনির পুত্র মোহাম্মদ ইসহাক প্রকাশ ইসহাক ডাকাত (৪৭), বিএমচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর বহাদ্দারকাটা এলাকার মৃত মোজাহের আহমেদের পুত্র মোহাম্মদ নবী আলম(৫০) ও কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড সাকের মোহাম্মদ চর পাড়া এলাকার মৃত ইউছুপ আলীর পুত্র মোহাম্মদ আমান উল্লাহ প্রকাশ গুরা মিয়া(৪০)।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কক্সবাজার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিগণ গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। আজকে আটককৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা

দেশের গণভোট ও সংবিধান সংস্কারের চূড়ান্ত রায় জনগণের কাছে প্রতিফলিত না হওয়ায় এখন আমাদের জন্য একমাত্র পথ বাকি—জনগণকে সঙ্গে নিয়ে Read more

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় মামলা
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় মামলা

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার পাঁচদিন পর পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি ও জামায়াতের পক্ষ থেকে Read more

বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’
বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’

চট্টগ্রামের সাতকানিয়ায় কোরবানির ঈদে পশু বিক্রির হাট জমে ওঠার আগেই আলোচনায় চলে এসেছে এক ষাঁড়। নাম তার ‘কালো মানিক’। অথচ Read more

ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন, তরুণকে জরিমানা
ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন, তরুণকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধনের আবেদন করায় মো. আরমান হোসেন (১৯) নামে এক Read more

সব দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির
সব দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।আর নিট রিজার্ভ বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন