ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।হুথির সশস্ত্র বাহিনী বলেছে, তারা বিশেষভাবে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করবে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, হুথি সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে এই বিবৃতিতে উল্লেখিত বিষয়গুলো ঘোষণা এবং প্রকাশের সময় থেকেই অবরোধ কার্যকর হয়েছে বলে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। সেই সাথে বিমান এবং তাদের গ্রাহকদের নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলি বিমানবন্দরে তাদের সমস্ত ফ্লাইট বাতিল করার আহ্বান জানিয়েছে।হুথি বলেছে, প্রিয়, মুক্ত এবং স্বাধীন ইয়েমেন লেবানন এবং সিরিয়ার মতো আরব দেশগুলোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে, আমরা তা মেনে নেবো না। হুথি নিশ্চিত করছে, তারা সংঘর্ষকে ভয় পাবে না এবং আত্মসমর্পণ ও সব ধনের অপমান প্রত্যাখ্যান করবে।১৫ মার্চ থেকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে প্রতিদিন বিমান হামলা শুরু করেছে। আরব দেশটিতে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করার দাবি করেছে।এই অভিযানের লক্ষ্য হল লোহিত সাগরের জাহাজ চলাচলের পথে ইসরায়েলি এবং ইসরায়েলি-সংযুক্ত জাহাজের উপর ইয়েমেনি বাহিনীর হামলা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার অভিযান বন্ধ করা।হুথি জানিয়েছে, তারা ইসরায়েল-অধিকৃত অঞ্চলের ওপর ২৪ ঘণ্টাতেই চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালিযয়েছিলো। যার ফলে বিভিন্ন স্থানে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, শনিবার ভোরে সানা তেল আবিবের দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে।গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইয়েমেনি বাহিনী যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের সমর্থনে অসংখ্য অভিযান চালিয়েছে। ইসরায়েলের দখলকৃত অঞ্চলের বন্দরের দিকে অগ্রসরমান ইসরায়েলি জাহাজ বা জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

 বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর Read more

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের
পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ Read more

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার রাজস্ব জালিয়াতি!
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকার রাজস্ব জালিয়াতি!

চট্টগ্রাম নগরীতে উদ্ঘাটিত হয়েছে এক ভয়ংকর ও পরিকল্পিত কর–জালিয়াতির কেলেঙ্কারি।  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের এক এসেসমেন্টে ‘ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ Read more

ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক
ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ১১টায় তাকে সদর থানা Read more

চাটমোহরে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
চাটমোহরে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন