মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৫ সদস্যের এ কমিটির আহ্বায়ক যুগ্মসচিব (বিধি-১ অধিশাখা)।কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), যুগ্মসচিব (সংগঠন ও ব্যবস্থাপনা-৩ অধিশাখা), যুগ্মসচিব (বাজেট ব্যবস্থাপনা অধিশাখা)। উপসচিব (প্রশাসন-২ শাখা) কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ এর প্রস্তাবনা মোতাবেক মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানানো হয়েছে আদেশে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম
হার্টের স্বাস্থ্য ভালো রাখবে আম

আমকে বলা হয় ফলের রাজা। কারণ এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আম বাংলাদেশের জাতীয় গাছ। আম Read more

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান Read more

জ্বরে আক্রান্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা
জ্বরে আক্রান্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুরে রাজাই সীমান্ত গ্রামে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে বসতঘরে ঢুকে জ্বরে আক্রান্ত ঘুমন্ত অবস্থায় Read more

ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে: ট্রাম্প
ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে: ট্রাম্প

ইরান নিয়ে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যত সামনে খারাপ হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট Read more

টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার
টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইল শহরের এনায়েতপুরস্থ হযরত ফাতেমা (রা.) মাদ্রাসার হিফজ শাখার এক শিশু শিক্ষার্থীকে (১০) যৌন নিগ্রহের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ Read more

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।ক্রিকেটারদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন