হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (৪ মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার এডহক কমিটির সভাপতি নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।অফিস আদেশে উল্লেখ করা হয়- সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে আনা বিধি বহির্ভূতভাবে নিয়োগ পাওয়ায় অভিযোগটি তদন্ত করেন। তদন্তে তিনি প্রাথমিক সত্যতা পান। পরে তিনি অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে তাকে সামিয়ক বরখাস্ত করা হয়।একই সাথে অফিস আদেশে উল্লেখ করা হয়- তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ জীবন ধারণ ভাতা পাবেন। অপর আরেক অফিস আদেশে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনয়িম আল হুসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।প্রসঙ্গত- শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ না করেই অধ্যক্ষ হিসেবে ২০২০ সালের ২৫ জুলাই মো. শাহাব উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। পরে এ ঘটনায় অনিয়মের অভিযোগ তুলে মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন এক অভিভাবক। অভিযোগে বলা হয়, শাহাব উদ্দিনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে মাদরাসা কামিল হওয়া সত্তে¡ও ফাজিল স্তর দেখিয়ে কর্তৃপক্ষ অনিয়ম করে অধ্যক্ষ নিয়োগ দেয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার Read more

গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত
গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যে। তার আগের দিন, অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় Read more

মুন্সিগঞ্জে গাছে হেলান দেওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে গাছে হেলান দেওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির অদূরে গাছে হেলান দেওয়া অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার Read more

কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন