ভোলায় ফের বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। এতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা। এসময় তারা মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ চেয়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনালের ভোলা-চরফ্যাশন মহাসড়কের উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।রোববার (৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা।এরআগে একইদিন বিকেল ৪টায় দৌলতখান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজ ভোলার উপশহর বাংলাবাজার নামক এলাকায় আসলে সেখানে দাড়িয়ে থাকা একটি সিএনজির সাথে ধাক্কা লাগে। সেখানে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, বিকেলে হাজি এন্টারপ্রাইজ নামের বাসটির সাথে সিএনজি ধাক্কা লাগে। পরে কয়েকজন সিএনজি চালক একত্রিত হয়ে বাস চালক জাকির হোসেনকে মারধর করেন। এরই প্রেরিক্ষেতে বাস শ্রমিকরা মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ চেয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।এদিকে সিএনজি চালকদের পক্ষ থেকে এখন পযন্ত কোন কর্মসূচির খবর পাওয়া যায়নি। তবে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। তারা বলছেন, সিএনজি চালকদের সাথে বাস শ্রমিকরা প্রায় ঝামেলা করেন। মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধের দাবীটি একেবারেই অযৌক্তিক। সিএনজি চালকদের দামিয়ে রাখতেই এমন ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।উল্লেখ, গেলো ২৭ এপ্রিল ভোলার চরফ্যাশনে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। পরে ভোলা জেলা প্রশাসকের হস্তক্ষেপে সমোঝাতায় ফিরেন বাস শ্রমিক ও সিএনজি চালকরা। সেখানে বাস শ্রমিক ও সিএনজি চালকদের এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য বলা হলেও সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটলো। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১
যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১

যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছেন। Read more

তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী
তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় Read more

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে Read more

একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই Read more

যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক
যশোরে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বার ও আংটিসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও এক কেজি ৪৫ গ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন