ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে ভয়ানক এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে  ২ জন ইসরায়েলি সেনা নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে হুতিদের এ হামলা। রোববার (৪ মে) এ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইম অব ইসরাইয়েলসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোববার (০৪ মে) সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেই আঘাত হেনেছে।ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে—যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) জানিয়েছে, বেন গুরিওন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ ব্যর্থতায় তদন্তও শুরু করেছে তারা। পাশাপাশি আইডিএফের এক মুখপাত্র জানান, বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং দুই সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তদন্ত চলছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে।এদিকে, হামলার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেকগুলো  ফ্লাইট বাতিল করা হয়েছে; কিছু ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে।অবশ্য, হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা। তবে, আইডিএফ বলছে, একইদিন লোহিত সাগরে মার্কিন রণতরী এবং ইসরায়েলের কয়েকটি সামরিক ও বিমানঘাঁটিতেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা
বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার Read more

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারেফুল ইসলাম শিহাব (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (০২ Read more

জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: উপদেষ্টা সাখাওয়াত
জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারী তারিখের ঘোষিত সময়েই হবে। আর এত প্রাণের Read more

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির জুডিশিয়াল কাউন্সিল এ ঘোষণা দিয়েছে। চলতি Read more

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী
এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী

নেপালে জেন জিদের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন