ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক কৃষাণী। ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো ধানের ছড়াছড়ি। বোরে ধানের চনমনে গন্ধে মাতোয়ারা কৃষক,ব্যস্ত কৃষাণী। দিগন্তজোড়া মাঠ সেজেছে সোনালী-হলুদ ধানের রঙে। ব্যস্ত হয়ে পড়েছেন কৃষাণী এবং তাদের পরিবারের ছোট ছেলেমেয়েরাও। ধান নিয়ে তারা মেতেছেন এক অন্যরকম আনন্দ উৎসবে। ধান মাড়াইয়ের পর কৃষাণী রোদে ধান শোকাচ্ছেন।রাত জেগে ধান সিদ্ধ করছেন। দিনে আবার সিদ্ধ ধান রোদে শোকাচ্ছেন।যেন দম ফেলার সময় নেই কৃষক-কৃষাণীর।অনুকূল আবহাওয়া, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের তদারকির কারণে চলতি বোরে মৌসুমে নান্দাইলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবছর নান্দাইলে ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২২ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এরমধ্যে ৫০টি রাজস্ব প্রদর্শনী রয়েছে। প্রকল্পের প্রদর্শনী রয়েছে ১৩০টি।সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে  চারিদিকে বোরো ধান কাটা শুরু হয়েছে। মাঠে মাঠে সোনার ধান দেখে হাসি ফুটছে কৃষকের মুখে।দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন কৃষকরা।সকালে কাচি হাতে বের হয়ে ধান কাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন কৃষক।কাটা ধান জমিতেই মেশিন দিয়ে মাড়াই করছেন। মনের আনন্দে কৃষাণী সেই ধান ঘরে তুলছেন।এবার বোরে ধানের ফলনের রেকর্ড ছাড়াবে বলে আশা করেন স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা।উপজেলার বীরকামট খালী, লোহিতপুর, খারুয়া,রাজাপুর, লক্ষীপুর গ্রামের চাষি মুজিবর,বাচ্চু ফাইজদ্দিন,ফজলুল হক এবং, ফারুকসহ অনেকেই জানান,এইবার বোরো ধানের বাম্পার ফলনে তারা বেজায় খুশী। কৃষক মিলন,দুলাল,রোকন বলেন,বোরো ধানের বাম্পার ফলনে আমরা খুব খুশী। উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের ধান কাটার শ্রমিক সেলিম, রাজ্জাক,শহীদ,শফিকুল বলেন, আমরা বোরো ধান কাটা শুরু করছি।কাঠাপ্রতি ৯শ থেকে ১১ শ টাকা  দরে ধান কাটতাছি।নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা বলেন,উপজেলায় পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কারণ সময়মত সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ,মাঠ পর্যায়ে তদারকি, কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শের কারনে লক্ষমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার
ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো ধরনের ভিসাতেই ওমরাহ পালন Read more

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। Read more

নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ Read more

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি Read more

নারায়ণগঞ্জে ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা
নারায়ণগঞ্জে ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা

অতিরিক্ত কর আরোপ না করে এবং নতুন রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন