ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এবং নওগাঁ নার্সিং ইনিস্টিউটের শিক্ষার্থীরা। রবিবার (০৪ মে) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে দাড়িয়ে ঘন্ট্যাব্যপি এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই” বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) চাই” এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রতিক তালুকদার, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত সুলতানা, আমিনুর রহমান, সুজন হোসেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাওন আহম্মেদসহ নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবি এখন একটাই ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক অথবা ডিগ্রি সমমানের মর্জদা দিতে হবে। আমরা ৬ মাস যাবত আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্নভাবে জানিয়ে আসছি এরপরও তারা আমাদের দাবি বাস্তবায়ন করছে না। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না করা হলে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রতীক তালুকদার বলেন, আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাই। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিলো ৪ বছররের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ৩ বছর করা হয়। অন্যরা যদি এইচএসসির পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে স্নাতকের মর্যাদা পায়। তাহলে আমরা কেন পাবোনা। আমরা চাই ডিপ্লোমাকে যেন স্নাতক সম্মানের মর্যাদা দেওয়া হয়। তিনি আরও বলেন, গত ২০ আগস্ট ২০২৪ মাননীয় প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার জন্য স্মারক লিপি প্রদান করি। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেল আমাদের দাবি মনে হচ্ছে না। আমাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
১০ শহীদসহ আরও ১৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

১০ জন শহীদসহ ৩ ক্যাটাগরির আহত আরও ১,৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। গতকাল সোমবার (২৮ জুলাই) Read more

খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ
খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

আগামী জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশসেফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এই সিরিজের সূচি প্রকাশ Read more

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর Read more

ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪

কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক Read more

টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন