দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছেন। এতে করে সেশনজটের আশঙ্কাও দেখা দিয়েছে।বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার (৪ মে) থেকে ক্লাস শুরুর কথা রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস শুরুর লক্ষ্যে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে চিঠিও দিয়েছেন। তবে কুয়েট শিক্ষক সমিতি তাদের পূর্বঘোষিত ক্লাস বর্জন কর্মসূচিতে অনড় রয়েছে।কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভিসি ও শিক্ষকদের লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রমে ফিরে যাব না। গতকাল আমরা আমাদের অবস্থান নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্যকে জানিয়ে দিয়েছি। তিনি আজ আমাদের সঙ্গে বসতে চেয়েছেন।কুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে আমাদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর ও ১৬টি বিভাগের প্রধানদের দপ্তরে লিখিত চিঠি দিয়েছি। শিক্ষকদের সঙ্গে কোনো বিদ্বেষমূলক আচরণ করতে চাই না। রোববার আবারও শিক্ষকদের কাছে গিয়ে ক্ষমা চাইব।এদিকে, ৭৪ দিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর আজ রোববার শিক্ষা কার্যক্রম শুরুর আশায় শিক্ষার্থীরা ইতোমধ্যে আবাসিক হলে ফিরেছেন। হলগুলো এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখর।উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে কুয়েট কার্যত অচল অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। পরে গত ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় দোকানিকে জরিমানা
আনোয়ারায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় দোকানিকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না রাখার অভিযোগে এক দোকানিকে Read more

মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত এক বিশেষ অভিযানে ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  রাজধানী পুত্রাজায়া ও আশেপাশের এলাকায় আটককৃতরা Read more

চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

মুন্সিগঞ্জে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা রোপন গ্রামবাসীর
মুন্সিগঞ্জে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা রোপন গ্রামবাসীর

সড়ক যেন চাষের জমি। সামান্য বৃষ্টিতে হলেই হাটু পানিতে কাদামাটিতে একাকার সড়ক। আর বর্ষা মৌসুমে সড়কে চলাচল যেন দুর্বিষহ এক Read more

বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩
বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩

ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু ভারী বৃষ্টিপাতের পর পানির নিচে তলিয়ে গেছে। মুষলধারে বৃষ্টিপাতে শহরটির রাস্তাঘাটে পানি Read more

ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি
ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি এরদোয়ানকে উপহার দিলেন খ্রিষ্টান পাদরি

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জেরুজালেমের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক (পাদরি) থিওফিলাস জিয়ানোপোলোস একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন। ৬৩৮ সালে মুসলিমদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন