ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৫০০ জনে পৌঁছে গেছে।রোববার (৪ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে বলে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত হয়েছেন এবং আরও ২৭৫ জন আহত হয়েছেন। যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩৯৬ ফিলিস্তিনি নিহত এবং আরও ৬ হাজার ৩২৫ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?

সাজানো গোছানো ঘরে মনটাও বেশ ভালোই লাগে। এমন একটি ঘরে সুগন্ধি স্প্রে যতটা মনমুগ্ধকর, ততটাই ক্ষতিকর আপনার এবং পরিবারের জন্য। Read more

শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২
শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সুস্মিতা
শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সুস্মিতা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ইদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় Read more

ভারতের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ভারতের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে ভারত যাওয়ার আগে এ Read more

এলএসডিতে পৌঁছার আগেই কালোবাজারে খাদ্য গুদামের নতুন বস্তা!
এলএসডিতে পৌঁছার আগেই কালোবাজারে খাদ্য গুদামের নতুন বস্তা!

পঞ্চগড়ের দেবীগঞ্জে খাদ্য গুদামের (এলএসডি) জন্য চলতি আমন মৌসুমে ধান ও চাল সরবরাহের জন্য বরাদ্দকৃত নতুন বস্তা কালো বাজারে বিক্রির Read more

মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন