চট্টগ্রামে একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কারও যদি ক্যান্সার হয়, সেটি পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে ফেলে, পরিবারে আর কোনো সুখ অবশিষ্ট থাকে না।শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ‘ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক জাহিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী, সাবেক লায়ন গভর্নর কামরুন মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া এবং দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক।স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ। ক্যান্সার ইনস্টিটিউটের সার্বিক দিক উপস্থাপন করেন ডা. শেফাতুজ্জাহান।আমীর খসরু বলেন, “এখন সুবিধা হয়েছে। আগে ক্যান্সার হলে চিকিৎসা পাওয়ার সুযোগ ছিল না। কিন্তু এখন সময়মতো চিকিৎসা নিলে রোগ পুরোপুরি না হোক, নিয়ন্ত্রণে রাখা সম্ভব।” তিনি বলেন, “আজ চট্টগ্রামে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা একটি বড় এবং গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ। আমি নিশ্চিত, এই উদ্যোগ একদিন দেশের মধ্যে অন্যতম বৃহৎ ক্যান্সার হাসপাতাল হিসেবে গড়ে উঠবে।”তিনি আরও বলেন, “ইচ্ছা এবং নিবেদিতপ্রাণ উদ্যোগ থাকলে বড় কিছু সম্ভব। বিশ্বের অনেক দেশেই ব্যক্তিগত উদ্যোগ থেকে বড় বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ
রাষ্ট্র বিনির্মাণে নারীদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনীতি, সংসদ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা জরুরি। এটি Read more

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব
প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের Read more

তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’
তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াত বলল ‘সংশয়ের অবসান হয়েছে’

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আগামী জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে Read more

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা

ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাকি ছিল কেবল শুটিং Read more

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য
ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য

ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামের ১১ মাস বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো Read more

রাতভর পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র
রাতভর পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র

সীমান্তে পাক সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগান বাহিনী। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কাবুলে হামলার জবাবে এ প্রতিক্রিয়া দেখিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন