ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে ৬ জন প্রাণ হারিয়েছেন।মঙ্গলবার (২৬ আগস্ট) জম্মু-কাশ্মিরের দোদা বিভাগে এসব মৃত্যুর ঘটনা ঘটে।মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।বৃষ্টি ও ভূমিধসের কারণে বৈষ্ণ দেবী মন্দিরের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।স্থানীয় বিভাগীয় প্রশাসন জানায়, ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে বাড়ির ছাদ ধসে দুজন মারা গেছেন। আরও দুজনের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যায়। এছাড়া এক জায়গায় মেঘ বিস্ফোরণের তথ্যও জানা গেছে।সাধারণ মানুষকে নদীর পাড় থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে বিভাগীয় প্রশাসন। এছাড়া এ মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে বলেছে তারা।জাতীয় মহাসড়ক-২৪৪ এর একটি অংশ ধস এবং রাস্তায় পাথর পড়ায় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে।জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানান, জম্মুর অবস্থা বেশ খারাপ। কাছ থেকে পরিস্থিতি দেখতে শ্রীনগর থেকে পরবর্তী বিমানে করে জম্মুতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় তাওয়াই এবং রবি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো এখন বন্যায় প্লাবিত হয়ে আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেন না সারজিস
আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেন না সারজিস

দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার Read more

ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু
ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু

সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর Read more

ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল
ইসরায়েল পাকিস্তানের দিকে এলে কেউ টিকবে না: বিলাওয়াল

ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। তার বলেন, যদি Read more

আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজে’ বিএসসি ইন নার্সিং কোর্সে ২০ জন শিক্ষার্থী ভর্তি হন। Read more

নিষেধাজ্ঞার মুখে রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রী
নিষেধাজ্ঞার মুখে রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুক ও তার স্ত্রী

রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর দুর্নীতির অনুসন্ধান। সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক Read more

দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের তিন বিভাগসহ আরও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।রোববার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন