বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে ‘মব’ সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জমাআতের বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ মে) বিকাল ৩ টায় চট্টগ্রাম লালদীঘি চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী।অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাতের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই। অথচ, পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি।পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে আমরা জানি না। রইসের খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরবর্তীতে যে কোন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দায়ী থাকবে। খুনীরা গ্রেপ্তার না হলে রবিবার ‘মার্চ টু গাজীপুর’ ও সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ এরপর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।সমাবেশে মুফতি অছিয়র রহমান বলেন, সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দীনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মত পরিস্থিতি আর সৃষ্টি না করতে চায়লে রইস হত্যার বিচার করুন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ Read more

পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য হঠাৎ করে বড় ধরনের ধাক্কা খেয়েছে। পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক Read more

রাস্তার অনিয়ম ঢাকতে গিয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী
রাস্তার অনিয়ম ঢাকতে গিয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার নিম্নমানের কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের রোষানলে পড়েছেন এলজিইডির এক কর্মচারী। কাজের তদারকির মূল দায়িত্বে থাকা উপসহকারী Read more

নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা সদরের খড়হাটির পাশ থেকে মরদেহটি Read more

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক
ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন