অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার (০৩ মে) দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন। দেশটির বিরোধী দলীয় নেতা পিটার ডাটন নির্বাচনে পরাজয় স্বীকার করে অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন।অর্থনৈতিক নানা সংকট আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ঘোর বিরোধিতা করে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন অ্যান্থনি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রক্ষণশীল প্রার্থী পিটার ডাটনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্লেষকরা বলেছেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির এই সময়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ধীরস্থির ও স্থিতিশীল নেতৃত্ব দেশটির ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিপরীতে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার কট্টর মনোভাব ও নীতির কারণে জনসমর্থন হারিয়েছেন।নির্বাচনে পরাজয় স্বীকার করে ডাটন বলেছেন, ‘‘এবারের নির্বাচনী প্রচারণায় আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। আজ রাতে সেটি স্পষ্ট হয়েছে এবং এর পুরো দায় আমি নিচ্ছি।’’ তিনি দ্বিতীয় মেয়াদে দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে আলবানিজের লেবার পার্টির জয় কেবল অপ্রত্যাশিতই নয়, বরং সাবেক পুলিশ প্রধান ডাটন তার আসনে হেরে বিরল অপমানের মুখোমুখি হয়েছেন। নির্বাচনী ফল ঘোষণার সময় সিডনিতে লেবার পার্টির বিজয় উৎসবে সমর্থকরা বিয়ার পান করে ‘আলবো’, ‘আলবো’ স্লোগানে আনন্দে মেতে ওঠেন।অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসির খ্যাতনামা নির্বাচনী বিশ্লেষক অ্যান্টনি গ্রিন বলেন, ‘‘এটি লেবার পার্টির জন্য বড় জয় হতে পারে।’’নির্বাচনী প্রচারণার সময় দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আলবানিজ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবিলা এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থায় অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে, প্রচারণায় অভিবাসন হ্রাস, শক্তভাবে অপরাধ দমন ও পারমাণবিক বিদ্যুতের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাটন।বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে যখন অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে, তখন ভোটাররা স্থিতিশীল ও সংবেদনশীল নেতৃত্বের দিকেই ঝুঁকেছেন। সিডনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক হেনরি মাহার বলেন, ‘‘অস্থির এই সময়ে মানুষ সাধারণত এক ধরনের নির্ভরযোগ্য নেতৃত্বে ফিরে যেতে চায়।’’তারা বলছেন, যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করা ইলন মাস্কের সরকারি খাতের ব্যয় হ্রাসের মতো ডাটনের ঘোষিত নীতি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। একইসঙ্গে, তার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবকেও অনেকে ঝুঁকিপূর্ণ ও বাস্তবতা-বর্জিত বলে মনে করেছেন।বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল শুধু অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনার জন্য নয়, বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। সেই সঙ্গে আকাশও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।রোববার (১১ জানুয়ারি) Read more

আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। Read more

মঙ্গলবাড়িয়ার রসালো লিচুর ফলন ভালো, কমতে পারে দাম
মঙ্গলবাড়িয়ার রসালো লিচুর ফলন ভালো, কমতে পারে দাম

যেদিকে চোখ যায় শুধুই লিচু গাছ দেখা যায়। রসে টইটম্বুর, বড় আঁশ ও বাহারি ঘ্রাণে মুখরিত প্রকৃতি।  কিশোরগঞ্জের ‘মঙ্গলবাড়িয়া লিচুর Read more

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার
এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার

এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’ সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এ Read more

কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমান সংবর্ধিত
কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমান সংবর্ধিত

গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ঈদ পুনর্মিলনীরও আয়োজন করা হয়। শুক্রবার (২৭ মার্চ) Read more

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানী সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন