নরসিংদীর মাধবদীতে ১৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি র‍্যাবের হাতে আটক হয়েছে। শনিবার (০৩ মে) দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। আটককৃতরা হলো নরসিংদী শহরের কাউরিয়া পাড়া এলাকার হৃদয় ও ব্রাক্ষ্মন পাড়া এলাকার রফিক খান। আটকের সময় ওদের কাছে থাকা ১৯৭ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানায় র‍্যাব ১১।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, শুক্রবার (০২ মে) র‍্যাব ১১ নরসিংদী এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্ততে মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় ওদের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশী করে ১৯৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত সিলেট সিমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্যের চালান নরসিংদী শহরে নিয়ে আসত। পরে গ্রেফতারকৃতদের মাধবদী থানায় সোপর্দ করা হয়।মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ১৯৭ বোতল ফেনসিডিল সহ র‍্যাবের হাতে আটক দুই মাদক কারবারি কে মাধবদী থানায় সোপর্দ করেছে র‍্যাব। ওদের বিরুদ্ধে মামলা দায়েরে পর আদালতে প্রেরন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা
১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা

তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার প্রতি মানুষের আগ্রহ নতুন কিছু নয়। আর যদি সেটি হয় পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো Read more

গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১
গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে Read more

চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছে যাচ্ছে Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারা গেছে।নিহত মজিদ Read more

দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা
দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

পাবনার সুজানগরে মাত্র ৪ মাস বয়সি দুধের শিশুকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা. মিতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন