নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্তায় রাহাজ কাজীর মরদেহ উদ্ধার করা হয়। রাহাজ কাজী ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন। সে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে।স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাহাজ কাজী শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে রাহাজ কাজীকে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।এ বিষয়ে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক তিনটি ঘটনায় তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’
পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’

ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার খবর রয়েছে। এছাড়া Read more

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা
পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছী মঙ্গলপাড়া গ্রামে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে পুকুর খননের মাফিয়া হিসেবে পরিচিত হান্নানের বিরুদ্ধে Read more

সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩
সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩

সুদানের এল-ফাশের শহরের একটি মসজিদে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন