রাজপরিবারের সঙ্গে সমঝোতার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রিন্স হ্যারি। যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে হারের পর বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডিউক অব সাসেক্স হেনরি চার্লস আলবার্ট ডেভিড এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন। আবেগঘন ওই সাক্ষাৎকারে বাবা রাজা চার্লসের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানান তিনি।হ্যারি বলেন, নিরাপত্তা সংক্রান্ত এইসব কারণে বাবা (চার্লস) তার সঙ্গে কথা বলবেন না। কিন্তু তিনি আর লড়তে চান না। তাছাড়া, বাবা কতদিন বাঁচবেন তাও তিনি জানেন না।১৫ মাস আগে যুক্তরাজ্যের রাজা চার্লসের ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে। কিছুদিন আগে চার্লস ব্যক্তিগত এক বার্তায় তার ক্যান্সারের অভিজ্ঞতা জানিয়েছিলেন। এরপরই বাবাকে নিয়ে ওই কথা বললেন প্রিন্স হ্যারি।যুক্তরাজ্যে সফরকালে হ্যারি ও তার পরিবারের পুলিশি নিরাপত্তার মাত্রা নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের রায়ে হেরে যান প্রিন্স হ্যারি। শুক্রবার মামলার রায় ঘোষণা করে লন্ডনের আপিল আদালত।২০২০ সালে যুক্তরাজ্যের রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিন্স হ্যারি। এরপর যুক্তরাজ্য সরকার হ্যারিকে আর আগের মতো সরকার-প্রদত্ত নিরাপত্তা না দেওয়া এবং প্রতিটি সফরের ক্ষেত্রে তা আলাদাভাবে বিবেচনা করার সিদ্ধান্ত নেয়।প্রথম মামলায় হারের পর হ্যারি আপিল করেন। তার আইনজীবীদের অভিযোগ ছিল, হ্যারিকে ‘অযৌক্তিক ও কম মানের’ নিরাপত্তা দিয়ে অন্যদের তুলনায় আলাদাভাবে দেখা হয়েছে। কিন্তু আদালত সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।সরকারের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, হ্যারির নিরাপত্তা কমানোর কারণ হচ্ছে, তার রাজকীয় অবস্থানের পরিবর্তন। তিনি এখন বেশির ভাগ সময় দেশের বাইরে বাস করেন।এদিকে মামলায় পুনরায় পরাজয়ের পর হ্যারি সাক্ষাৎকারে বলেছেন, আমি আমার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে চাই। আইনি লড়াই করার আর কোনও মানে হয় না। জীবন মূল্যবান।তিনি আরও বলেন, আমার পরিবারের কিছু সদস্য ও আমার মধ্যে অনেক মতবিরোধ, মতভেদ আছে। কিন্তু এখন সেগুলো ক্ষমা করে দিয়েছি।তবে বর্তমান পরিস্থিতিতে স্ত্রী মেগান এবং সন্তানকে রাজপরিবারে ফিরিয়ে নেওয়া সম্ভব না, সেকথাও বলেছেন হ্যারি। নিরাপত্তা সংক্রান্ত মামলায় আদালত যে রায় দিয়েছে তার ফলে পরিবারসহ নিরাপদে যুক্তরাজ্যে ফেরা ‘অসম্ভব’ হয়ে পড়েছে বলে জানান তিনি।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্ট তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল Read more

আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা
আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা

আল আকসা মসজিদের ভেতরে ইসরাইলের ইহুদিরা দলবদ্ধভাবে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং তাদের পতাকাও ওড়াচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান Read more

এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ
এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা Read more

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যানজটের শহর রাজধানী ঢাকা। কেনাকাটা করতে ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং Read more

হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে Read more

আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা
আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার আয়োজনে আদিবাসীদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন