ঢাকা গাজীপুর হায়দারাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর দক্ষিণের সাবেক সভাপতি শহীদ মাওলানা রইছ উদ্দিন (রহ.) এর নিমর্মভাবে হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৩ মার্চ) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও কিশোরগঞ্জ জেলার সকল দরবার শরীফ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা নানান রকম স্লোগান দেন।নিহত রইস উদ্দিন (৩৫) চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, সিদ্দীকিয়া দরবার শরীফের পীরজাদা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মৌলানা মো. শফিকুল ইসলাম সিদ্দীকি, বৌলাই তরফিয়া দরবার শরীফের সাজ্জাদনশীন পীরজাদা সৈয়দ ইয়াছিন, চকমতি দরবার শরিফের পীরজাদা মোবাশ্বীর হাসান ফয়সাল, মুফতি রুহুল আমিন , আব্দুল হক ফকির, আলহাজ্ব রিয়াজউদ্দিন মাস্টার, মাওলানা রুমান আশরাফী, আশরাফুল ইসলাম, শাহ মোহাম্মদ বাতেন শাহ, পীরজাদা আসলাম শাহ প্রমুখ পীর মাশায়েখ বৃন্দ। এতে সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কিশোরগঞ্জের যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা মুফতি বোরহান উদ্দিন জালালী।মানববন্ধন থেকে বক্তরা জানান, গত ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’। বক্তারা হুশিয়ারী দিয়ে জানান, যারা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে। সারাদেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় আরো ৬৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরো ৬৭ ফিলিস্তিনি নিহত

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত আরও ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে Read more

আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান
আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হারাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন, আল আকসা মসজিদ এবং Read more

শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।রবিবার (০৫ Read more

আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি
অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করে বলেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক Read more

ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ
ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ

চট্টগ্রামের ফটিকছড়িতে নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ‘কারণ দর্শানো’র নোটিশ পেয়েছেন ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি। ইতোমধ্যে ‘কুরুচিপূর্ণ’ ভিডিওটি সর্বত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন