ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।শনিবার (০৩ এপ্রিল) দুপুর ১টার দিকে কালীগঞ্জ উপজেলার গৌপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।স্থানীয়রা জানান, কিছুদিন আগে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন নজরুল ইসলাম। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে শনিবার সেটি মেরামতের কাজ করছিলেন। এসময় হঠাৎ মাটি ধসে পড়লে তিনি মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করেন।কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম মাটির নিচ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ফায়ার সার্ভিসের টিম, পুলিশ ও স্থানীয়রা মিলে মরদেহটি উদ্ধার করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম Read more

শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুরের সদরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে সৎ বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার লছমনপুর ইউনিয়নের Read more

কমলো সঞ্চয়পত্রে সুদহার, আজ থেকে কার্যকর
কমলো সঞ্চয়পত্রে সুদহার, আজ থেকে কার্যকর

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন ৫টি সঞ্চয় প্রকল্পের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। স্কিমভেদে নতুন মুনাফার Read more

জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা
জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা

জীবননগর উপজেলায় বসত বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে হাসান (১৮) এবং কীটনাশক পান করে ছাব্বির (১৮) নামে ২ যুবক আত্মহত্যা Read more

বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

"শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত Read more

‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?
‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?

আমার বয়স যখন প্রায় ১৬, তখন আমি ভেবেছিলাম সিনেমা দেখে কাটানোর রাতটা বেশ মজার হবে। কিন্তু দেখা গেল, আমি ভুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন