পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা তারেক রহমানের কথা শুনবে না, তারা বিএনপি করতে পারবে না। বিএনপিকে শেষ করতে চেয়েছিল আওয়ামী লীগ। আজ দেশ থেকেই আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেছে। এখন আবার নতুন করে বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। তাদের বলতে চাই, যারা বিএনপিকে মাইনাস করতে যাবেন তারা দেশের রাজনীতি থেকেই হারিয়ে যাবেন। শুক্রবার (০২ মে) রাতে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা শ্রমিকদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাবিব বলেন, বিগত ১৭ বছর আমাদের বিএনপির হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী নির্যাতিত হয়েছে। রাতের পর  রাত ঘুমাতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে ঠিকমতো চিকিৎসা করাতে দেয়নি। আজকে বিএনপি ব্র্যান্ড। শ্রমিক মানেই গর্ব করার পেশা। শ্রমিকদের সম্মান করতে হবে। শ্রমিকদল এমন একটি সংগঠন তারা সব জায়গায় যাবার যোগ্যতা রাখে। বিএনপি নিজেদের সুবিধা খোঁজে না। বিএনপি সাধারণ মানুষের সুবিধা খোঁজে। বিএনপি নেতারা মানুষের পাশে থাকেন। শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটমোহর রেলবাজার অমৃতকুন্ডা হাট প্রাঙ্গনে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।চাটমোহর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাকিম, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ারুল আলম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসানুল ইসলাম হীরা বলেন, আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন। তার মধ্যে একটি আছে শ্রমিকদের অধিকারের জন্য। তা হলো কোন শ্রমিক যদি দুর্ঘটনায় আহত হয় তার সকল চিকিৎসা ব্যয় পরিবহন মালিকদের বহন করতে হবে। কোনো বাস শ্রমিক চট্টগ্রাম থেকে চাটমোহরে আসতে একদিন লাগে। একজন শ্রমিক টানা ২৪ ঘন্টা ডিউটি করতে পারে না। অথচ মজুরি পান একই। অতিরিক্ত ডিউটি পালন করলেও অতিরিক্ত মজুরি বাস শ্রমিকরা পান না। এ বিষয়টি কঠোরভাবে দেখতে হবে।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা, এটিএন বাংলার শিল্পী শান্তি আক্তার, এশিয়ান টিভির শিল্পী মীম, লালন শিল্পী মায়া রানী সহ অনেকে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইসহাক রুহুল্লাহ গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) ভোরে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে Read more

যাত্রীদের স্বস্তিতে পিরোজপুরে পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত
যাত্রীদের স্বস্তিতে পিরোজপুরে পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর Read more

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ব্যাটারীচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে পৌরশহরের খলসি Read more

‘বাবা বিকল্প পথে আয় করতে জানতেন না বলে আজও ছোট্ট একটা বাড়ি হয়নি’
‘বাবা বিকল্প পথে আয় করতে জানতেন না বলে আজও ছোট্ট একটা বাড়ি হয়নি’

‘আমার বাবা যদি রাজনীতি না করে আইনজীবী হয়ে থাকতেন, তাহলে জীবনটা হয়তো অনেক আলাদা হতো। অন্তত নিজের একটা ছোট্ট বাড়ি Read more

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। শনিবার (০৪ অক্টোবর) সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর Read more

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ সদরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন