এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টায় পাটগ্রাম উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার।জানা যায়, আটককৃতদের একজন হলেন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অপরজন হলেন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগনে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা বিকেলে পাটগ্রাম সীমান্তে ঘুরতে যান। এসময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে বিএসএফের প্রায় ২৫ জন সদস্য তাদের ধরে নিয়ে যায়। এদিকে, এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাতেই পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, বিজিবি ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। রাতে পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা
ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমেনা বালুচ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত Read more

নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া র‍্যাব গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র‍্যাবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শত Read more

নাটোরে বাল্যবিয়ে পড়ানোয় কাজীর ৬ মাসের জেল
নাটোরে বাল্যবিয়ে পড়ানোয় কাজীর ৬ মাসের জেল

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ পড়ানোর অপরাধে গুরুদাসপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজী আব্দুল লতিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ক্রীড়া তারকাসহ নিহত ৭
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ক্রীড়া তারকাসহ নিহত ৭

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ ৭ জন নিহত হয়েছেন।আন্তর্জাতিক উড়োজাহাজ Read more

জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি ভূঞাপুর ভূমি অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠান
জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি ভূঞাপুর ভূমি অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠান

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই শোক পালনের অংশ হিসেবে ২৪ থেকে ২৬ এপ্রিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন